কাপ্তাই প্রতিনিধি | ০৩:১৪ পিএম, ২০২২-১১-২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগিতায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে।
৩ দিনব্যাপী এই কর্মশালার সমাপনী দিনে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন ও কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এইসময় কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিপু চন্দ্র দাশ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপী এই কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব এবং হিসাব সহকারী সহ সর্বমোট ৭০ জন অংশ নেন।
প্রসঙ্গত, ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ এই কর্মশালায় গ্রাম আদালত আইন, কর নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, পারস্পরিক শিখন কার্যক্রম বিষয়ে সেশন পরিচালনা করা হয়। এছাড়া জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে কর্মশালায় প্রশিক্ষন প্রদান করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited