রাজস্থলী প্রতিনিধি | ০৭:৫৩ পিএম, ২০২০-১০-১৯
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম এর উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, ডাঃ রুইহলাঅং মারমা, কারিতাস মাঠ কর্মকর্তা সাধন কৃঞ্চ চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, হেডম্যান, কার্বারী, মেম্বার চেয়ারম্যান সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ,হারুন। কর্মশালায় বক্তারা বলেন, শিশু ও নারীদের উন্নয়ন ঘটাতে হলে প্রথমেই শিক্ষারহার বাড়লে সচেতনতা বৃদ্ধি পাবে। সকল কে শিক্ষার ব্যাপারে আরো সচেতন হওয়া প্রয়োজন, বাল্য বিবাহ সহ সকল অপরাধ কর্মকান্ড কমে যাবে। বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বে মহামারী করোনা প্রাদুর্ভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার তুলনামুলক কম কারন জননেত্রী শেখ হাসিনার যুগউপযোগী পদক্ষেপ গ্রহনকরার কারনে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাই কে সচেতন থাকার আহবান জানান।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited