নিজস্ব প্রতিবেদক | ১২:৫৪ পিএম, ২০২২-১১-১৫
রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। প্রদর্শনীর পর পর এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. দিদারুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা, রাঙামাটির উপজেলা গুলোতে ফায়ার স্টেশন নেই। যার কারণে উপজেলা গুলোতে অগ্নিকাণ্ডের কারণে প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা জেলা যে সমস্ত উপজেলায় এখনো ফায়ার স্টেশন নেই সেসমস্ত উপজেলা অতিদ্রুত ফায়ার স্টেশন স্থাপন করে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে উপজেলা বাসিকে রক্ষা করার জোর দাবি জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited