রাঙামাটিতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৫ পিএম, ২০২২-১১-১৩

রাঙামাটিতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে মাসিক  আইনশৃঙ্খলা  সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় জেলার আইনশৃঙ্খলা বজায়, সন্ত্রাস ও নাশকতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি,  বাল্যবিবাহ,  ইভটিজিং,  করোনা ভাইরাস রোধে   মাস্ক  ব্যবহার,  স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ সাশ্রয়    বিষয়ে  আলোচনা করা হয়। এসব বিষয় গুলোর  উপর সবাইকে  সচেতন হতে বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ  , সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা, মেয়র আকবর হোসেন চৌধুরী,  রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তা,  আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।