নিজস্ব প্রতিবেদক | ০৬:০৯ পিএম, ২০২২-১১-০৯
তুফান চাকমা
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মাঠে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন ছায়ামঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, তথ্য কর্মকর্তা প্রত্যাশা চাকমা, ৩ ইউপি প্যানেল চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্ধ সহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্মতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি উপর নির্ভরশীল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য তাই এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সবাই এক সাথে কাজ করার আহবান জানান। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited