রাজস্থলী প্রতিনিধি | ০৬:০৪ পিএম, ২০২২-১১-০৮
রাঙামাটি রাজস্থলী উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম।এ সময়
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,ডা, রুইহলাঅং মারমা, প্রানী সম্পদ কর্মকর্তা তারেখ মাহমুদ, কৃষি অফিসার মাহবুব আলম রনি,ওসি তদন্ত সামশু উদ্দিন সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্টানে প্রধান অতিথি বলেন,আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য তাই এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
মেলায় ২৪ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্টান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited