জুরাছড়ি প্রতিনিধি | ০৪:০৯ পিএম, ২০২২-১১-০৭
ধর্ম জ্ঞান, ধর্ম চক্ষু উদয়ের বিশেষ প্রার্থনায় রাঙামাটি জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারে ২৯তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টায় চীবর মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানে সূচনা করা হয়। এর আগে গতকাল তুলা থেকে সুতা তৈরী করে সারারাত কঠিন চীবর বুনন করে বুনন শিল্পীরা।
কঠিন চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করেন সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষে আমতলী ধর্মোদয় বন বিহার পরিচালনা কমিটির সভাপতি নিগেরেশ্বর চাকমা। ভিক্ষু সংঘের পক্ষে চীবর গ্রহণ করেন বিহারের আবাসিক ভিক্ষু ধর্মজ্যোতি মহাস্থবির।
এ সময় বুদ্ধমূর্তি দান, কল্পতরু দান, পঞ্চশীল গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমাসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
এ সময় বুদ্ধের অমুতবাণী প্রদান করেন জিনো বোধী মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির ধর্ম দেশনা প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited