উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকের বিকল্প নেই ; দীপংকর তালুকদার


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৯ পিএম, ২০২২-১১-০৫

উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে  আওয়ামীলীগকের বিকল্প নেই ; দীপংকর তালুকদার

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আওয়ামীলীগকে বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার যতদিন   ক্ষমতায় থাকবে ততোদিন দেশের উন্নয়ন ধারা অব্যহত থাকবে বলেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য  দীপংকর তালুকদার।

তিনি শনিবার (৫ নভেম্বর)  বিকেলে  কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর   ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব প্রধান পুর্ণার্থীর বক্তব্যে তিনি একথা  বলেন। 

তিনি  বলেন, বর্তমান সরকার এর আমলে সব ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আগামীতেও আওয়ামীলীগ সরকারের কোনো বিকল্প নেই। 

এসময় ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ সুরিয়া ভিক্ষু'র সভাপতিত্বে  অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া  ডাক বাংলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঞ্চনাওয়াসা মহাথেরো ধর্মীয় দেশনা প্রদান করেন।

এতে অন্যান্যের মধ্যে   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য  অংসুই ছাইন চৌধুরী,  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া সহ  বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ এবং  দায়ক-দায়িকা ও পূর্ণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে  সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান, আমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়ন, চীবর শোভাযাত্রা, ভিক্ষু সংঘের মঞ্চে আগমন ও আসন গ্রহণ, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে চীরর দান, ধর্মদেশনা ও চীবর উৎসর্গ  করা হয়। 

রাতে  প্রদীপ পূজা ও ফানুস উত্তোলনের মধ্য  অনুষ্ঠান এর শেষ হয়।