নিজস্ব প্রতিবেদক | ১২:১৫ পিএম, ২০২২-০৯-২৭
রাঙামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন কাপ্তাই সার্কেলের ইন্সপেক্টর (পুলিশ পরিদর্শক) পারভেজ আলী। গত শনিবার বিকালে বিদায়ী ওসি শহীদুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন এবং কাউখালীর নতুন ওসি হিসেবে যোগদান করেন পারভেজ আলী।
কাউখালী থানার দায়িত্বভার বুঝে নেওয়ার পর নিজের অনূভূতি ব্যক্ত করে নতুন ওসি জানান, রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য নবাগত পুলিশ সুপার মহোদয় আমাকে কাউখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায়, আমার উপর আস্থা রাখায় স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রার্থনা করছি আমি যেন অর্পিত দায়িত্ব সুষ্ঠু এবং সুন্দর ভাবে পালন করতে পারি। জনগণের জানমালের দায়িত্ব সুনিশ্চিত ভাবে পালন করেত পারি।
এর আগে ওসি পারভেজ আলী পুলিশ সুপারের কার্যালয়ে জেলা গোয়েন্দা পুলিশের প্রধান ছিলেন। পরে সেখান থেকে বিলাইছড়ি থানার ওসি ছিলেন। ২০২১ সালে বিলাইছড়ি থানা হতে কাপ্তাই সার্কেলে বদলী করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে তাকে পদায়ন করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited