পাথর বোঝাই ২টি ট্রাক রাস্তার উপর বিকল; রাজস্থলীর সড়কে যান চলাচল ব্যাহত


আইয়ুব চৌধুরী    |    ১২:০৬ এএম, ২০২২-০৯-২৫

পাথর বোঝাই ২টি ট্রাক রাস্তার উপর বিকল; রাজস্থলীর সড়কে যান চলাচল ব্যাহত

রাঙামাটির  রাজস্থলী উপজেলার ওগাড়ী পাড়া নামক এলাকায়  পাথর বোঝাই ২টি ট্রাকের সামনের চাকা বিকল হয়ে পরায় সড়কের মাঝ খানে আটকে যায়। এতে করে সড়কে যান চলাচল  ব্যাহত হচ্ছে। তবে বড় ধরণের ঘটনা ঘটেনি।   

শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল ৮ টায় রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,উপজেলার সীমান্ত সড়কের ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য এ পাথর আনা হচ্ছে। দুর্ঘটনা বসত  ট্রাকের সামনের চাকা বিকল হয়ে  যায়।

অপরদিকে আরেকটি পাথর বোঝায় ট্রাক অবার টেক করতে গিয়ে সড়কের মাঝ পথে আটকে যায়। ফলে ট্রাক ২ টি সড়কের মাঝ পথে পড়ে থাকে। 

সড়কের মাঝে ট্রাক ২টি পড়ে থাকায় বড় গাড়ী চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। সড়কের এক পাশ দিয়ে অটোরিকশা, মাহিন্দ্রা চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবিষয়ে উপজেলা  পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, সড়কের মাঝ খানে পড়ে থাকা ট্রাক ২ টি দ্রুত সড়ানো না  হলে, সাধারন জনগনের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি সড়ক ওজনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।