নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৮ পিএম, ২০২২-০৮-১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পাশাপাশি দোয়া-মাহফিল এর আয়োজন করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙামাটি কর্তৃপক্ষ।
সোমবার সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক নৌ-বাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে, বঙ্গবন্ধু চত্বরে বিএফডিসি’র কর্মকর্তা-কর্মচারিগণ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএফডিসির হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদ, সহকারি বাজার কর্মকর্তা নাঈম আহাম্মেদ রিয়াদ, শোয়েব সালেহীন, সিবিএ প্রতিনিধি আলাউদ্দিনসহ বিএফডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিগণ এসময় উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে বিএফডিসি’র উদ্যোগে জোহরের নামাজের পর ১৯৭৫ এর ১৫ই আগষ্টে শহীদ হওয়া জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited