রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৩ পিএম, ২০২০-১০-১৩

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি), রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে রাঙ্গামাটি পৌরসভার সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জনাব জামাল উদ্দীন, নগর পরিকল্পনাবিদ জনাব সুবর্ন চাকমা, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের ইউএনডিপি প্রতিনিধি জনাব আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং নগর স্বেচ্ছাসেবকগণ।