মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৪:৪১ পিএম, ২০২২-০৬-২৮
॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জুন) সকালে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগের আয়োজন ও রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জনস্বাস্থ্য অনুবিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ ( অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, সিভিল সার্জন ডা বিপাশ খীসা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা সমাজ কল্যান অধিদপ্তরের উপ-পরিচালক মো, ওমর ফারুক, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকার জনস্বার্থে ও জনস্বাস্থ্য উন্নয়নে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণকে ধূমপানমুক্ত করেছে যা বিদ্যমান আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তুু এক্ষেত্রে আইন বাস্তবায়ন প্রক্রিয়া সহজ নয়। এজন্য পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণ ধূমপানমুক্ত না হলে সংশ্লিষ্ট পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের মালিক/তত্বাবধায়ক, ব্যবস্থাপক/চালককে নগদ আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান জোরদার হবে। পাশাপাশি পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণ হিসাবে গণ্য স্থানে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited