নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন,বিধি ও প্রবিধিমালার প্রয়োগ বিষয়ে রাঙামাটিতে সেমিনার


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৮ এএম, ২০২২-০৬-১৬

নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন,বিধি ও প্রবিধিমালার প্রয়োগ বিষয়ে রাঙামাটিতে সেমিনার

সবার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি জনগণের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।

তিনি বলেন, জনগণের সচেতন উপলব্ধি ও সমন্বিত অংশগ্রহনের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনের প্রয়োগ ও নিরাপদ খাদ্য আন্দোলন বেগবান করা সম্ভব। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের   সদস্য প্রফেসর ড. মো আব্দুল আলীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন মিয়া, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ। 

বাংলাদেশ নিরাপদ  খাদ্য কর্তৃপক্ষের (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার তিনি আরো বলেন, খাদ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বজায় রাখা জরুরী এবং সচেতন প্রয়োজন। তাই জনগণের সচেতনতার বৃদ্ধি পাশপাশি সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।