গোলাম মোস্তফা | ০৩:৪৪ পিএম, ২০২০-১০-১৩
১৩ অক্টোবর (মঙ্গলবার) পরিষদের এনেক্স ভবনে দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। উদ্বোধনকালে চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং দুদিন ব্যাপি প্রশিক্ষণের সফলতা কামনা করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর আয়োজনে লিডারশীপ এনসিউর এডইকুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্পের সহযোগিতায় ১৩-১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্টিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এর পরিচালক কাজী আবুল কালাম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর মহাপরিচালক ডঃ খলিলুর রহমান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited