নুপুর শর্মাসহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল'র ফাঁসীর দাবী ওলামা পরিষদ'র


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৭:১০ পিএম, ২০২২-০৬-১২

নুপুর শর্মাসহ দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল'র ফাঁসীর দাবী ওলামা পরিষদ'র

॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥

মহানবি হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও হযরত  আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপি সরকারের দুই নেতা কতৃক অবমাননাকর মন্তব্য ও কুটুক্তি প্রতিবাদে রোববার ( ১২ ই জুন)  রাঙামাটি জেলা প্রশাসন কার্যলয়ের  সামনে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ।

এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়ত উল্লাহ'র  সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি ওলামা পরিষদের সাঃ সম্পাদক ও রাঙামাটি জেলা পিসিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদেে রাঙামাটি জেলা কমিটির  সিনিয়র সহ সভাপতি  মাওলানা শুয়াইব ,   মাওলানা খলিল উল্লাহ,  , মাওলানা শামসুল আলম,  , মাওলানা ইয়াছিন,  যুগ্ম-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ মাওলানা ওমর আলী।

মানববনন্ধনে বক্তারা, বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা সহ  দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল এর দ্রুত আইনের আওতায় এনে ফাঁসীর দাবী জানান।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন সহ বেশ কিছু  এলাকার সাধারণ মানুষ।