জুরাছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৩:৩৫ পিএম, ২০২০-১০-১৩

জুরাছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জুরাছড়ি কর্তৃক জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা গণ প্রমূখ।

বক্তরা বলেন,ঘনঘন হাত ধোয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে বিভিন্ন স্থানে জনস্বার্থে বেসিংয়ের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। জনগণ যাহাতে নিরাপদ পানি ব্যবহার করতে পারে সে লক্ষ্যেও জনস্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পূর্ণেন্দু চাকমা জানান,এ মহামারি করোনা খালিন সময়ে আমাদের বিভাগ কর্তৃক যা কিছু নির্দেশনা রয়েছে সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান,জুরাছড়ি উপজেলায় জনসংখ্যা অনুপাতে ওয়াটার কাভারেস হচ্ছে ৬৪% স্যানিটেশন কাভারেস ৭০ বলে জানান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কমুার নাথ,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। আলোচনা সভা শেষে প্রত্যেক ইউনিয়নে পানি বিশুদ্ধকরণ পাউডার ৩ হাজার করে মোট ১২ হাজার প্যাকেট বিতরণ করা হয়।