মহানবী নিয়ে কটুক্তি করায় রাঙামাটিতে বিক্ষোভ


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১২:৫৫ এএম, ২০২২-০৬-১১

মহানবী নিয়ে কটুক্তি করায় রাঙামাটিতে  বিক্ষোভ

॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥

মহানবি হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও হযরত  আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপি সরকারের দুই নেতা কতৃক অবমাননাকর মন্তব্য ও কুটুক্তির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও তৌহিদী জনতা রাঙামাটি।

শুক্রবার (১০জুন) জুমার নামাজের পর রাঙামাটি শহরের মানি ছড়ি বাজার এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এতে মানিকছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পিসিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর ।

এসময় উপস্থিত  ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, মানিকছড়ি আওয়ামী ওলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনি, পিসিএনপি সদর উপজেলা সভাপতি মোঃ ছগীর , পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র  সহ সভাপতি হাবিব আজম, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক তাজুল ইসলাম তাজ সহ পিসিসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও মোস্তফা ইসলাম রাজু এবং মোঃ সোহেল উপস্থিত ছিলেন।
মিছিল ও সমাবেশে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিকছড়ির  বাজার।

এসময় বক্তারা, অবিলম্বে নুপুর শর্মা ও তার সহকর্মী নাভীন জিন্দালকে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভারতীয় পণ্য বন্ধ করার আহবান জানান। অন্যাথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।