বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:১১ পিএম, ২০২২-০৫-২৯
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ই জুন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে রাতদিন কাজ করছে উপজেলা নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ । নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করায় বর্তমান পৌর পরিষকে বিলুপ্ত ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
গত ২৪মে মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামকে নতুন পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় ।
তারই ধারাবাহিকতায় ২৯ মে রবিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র জাফর আলী খান। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও পৌর পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে পৌরসভার ফাইল হস্তান্তর করেন মেয়র জাফর আলী খান এসময় পৌরসভার সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। দায়িত্ব বুঝে নিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন ক্ষমতার পালাবদলের এটি একটি চলমান প্রক্রিয়া, আমার উপর ন্যাস্ত দায়িত্ব আপনাদের সকলের সহযোগীতায় সততার সহিত পালন করার চেষ্টা করবো। এসময় মেয়র জাফর আলী খান উপস্থিত সকলের নিকট দোয়া কামণা ও ধন্যবাদ জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited