রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে ৮ লাখ টাকার রদ্দা ও গোলকাঠ জব্দ


রাজস্থলী প্রতিনিধি    |    ১০:০৬ পিএম, ২০২২-০৫-২৯

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে ৮ লাখ টাকার রদ্দা ও গোলকাঠ জব্দ

রাঙামাটির রাজস্থলীতে ৮লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন গোলকাঠ  ও রদ্দা জব্দ করা হয়েছে। এছাড়া বাঙ্গালহালিয়া ইউনিয়নের দলিয়া রোডে আকাশি গোল কাঠ পিক-আপ সহ জব্দ করা হয়েছে।

শনিবার (২৯মে)  রাত  ৯টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের  ধলিয়া পাড়ায় এবং রাজস্হলী এলাকায় যৌথ অভিযানে এসব কাঠ জব্দ করে কাপ্তাই সেনা জোন অটল ৫৬ বেঙ্গলের  বাঙালহালিয়া আর্মি ক্যাম্প ও রাজস্থলী আর্মি ক্যাম্প।

বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের দায়িত্বে থাকা ষ্টেশন অফিসার কামাল উদ্দিন  তিনি বলেন, কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিন বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও জে সি ও এর নেতৃত্বে শনিবার রাত ৯ টায় এ অভিযান চালানো হয়। এসময় রাতের আঁধারে পাচারের সময় ১ টি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন এলাকা হতে গভীর রাতে কাঠ পাচার হয় বাঙালহালিয়া বাজার উপর দিয়ে। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, তাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। কাঠ পাচার কারীদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান।