রাঙামাটিতে বিচার বিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী'


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৫:৪৯ পিএম, ২০২২-০৫-২৪

রাঙামাটিতে বিচার বিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী'

রাঙামাটি জেলা বিচার বিভাগ এর আয়োজনে ও জেলা বনবিভাগের সহযোগিতায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী'-২০২২ পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৪মে) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষচারা রোপন করেন রাঙ্গামাটি জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম।

এসময় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক ( জেলা ও দায়রা জজ)  এ. ই. এম. ইসমাইল হোসেন এবং বন সংরক্ষক, রাঙ্গামাটি সার্কেল মুহাম্মদ সুবেদার ইসলাম। 

এসময়, জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগন ও বন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।