সেনাবাহিনীর উদ্যাগে বাঙালহালিয়াতে হেডম্যান কার্বারী সম্মেলন


আইয়ুব চৌধুরী    |    ০১:০৮ এএম, ২০২২-০৫-২৪

সেনাবাহিনীর উদ্যাগে বাঙালহালিয়াতে হেডম্যান কার্বারী সম্মেলন

রাঙামাটি  জেলার  অটল ছাপ্পান্ন কাপ্তাই জোন এর ভারপ্রাপ্ত জোন অধিনায়কের  নির্দেশনায় বাঙালহালিয়া  সাব- জোন কমান্ডার এর তত্তাবধানে  রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গনে হেডম্যান কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকাল  ১০ টায় বাঙালহালিয়া সাব- জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, অটল ছাপ্পান্ন  ২৩ বেঙ্গল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্ব পালন করে নিজেকে গর্বিত মনে করছি। প্রথম থেকেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় অনেক ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোয়া পায়নি তাদেরকে  আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোয়া দিতে চাই। ভবিষৎ সকলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরীহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরিয়ে আনতে হবে। নইলে এলাকায় শান্তি ফিরে আসবে না।

সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন , সাব-জোন জেসিও,বাঙালহালিয়া সাব-জোন,৩ নং  বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান ও কারবারী গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।