লংগদুতে প্রণোদনা প্যাকেজে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ


লংগদু প্রতিনিধি    |    ১১:৪০ পিএম, ২০২০-০৮-৩১

লংগদুতে প্রণোদনা প্যাকেজে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ

সরকার ঘোষিত ৪% সুদে বাংলাদেশ কৃষি ব্যাংক লংগদু উপজেলা শাখার উদ্যোগে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১আগষ্ট) কৃষি ব্যাংক, লংগদু উপজেলা শাখার উদ্যোগে ঋণ বিতরণ অনুষ্ঠানে শাখা ব্যাবস্থাপক উম্মেস চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ২য় ব্যাবস্থাপক আরিফুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, সম্পাদক উমর ফারুক (মুছা), লংগদু  বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইাসলাম, কৃষি ব্যাংকের মাঠ সংগঠক বিটন চাকমা, পংকজ দাশ প্রমুখ।

শাখা ব্যাবস্থাপক উম্মেস চাকমা জানান, পশু পালন, মৎস্য চাষ এবং উদ্যান ভিত্তিক ফসল চাষে মোট ৫৫ লাখ টাকার প্রণোদনা কৃষি ঋণ বিতরণ করা হবে। শেষে বিশেষ অতিথি ৪ জনের মধ্যে ৪ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করেন।