ইকবাল হোসেন | ০৯:৫২ পিএম, ২০২০-১০-১১
“শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্য বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ইং উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় আয়োজিত ৭দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের স্বাস্থ্যবিধি মেনে দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা মুস্তারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার স্বপন চাকমা, সংগীত শিল্পী দীলিপ বাহাদুর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited