নানিয়ারচরে বিএনপির ইফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৭ এএম, ২০২২-০৪-২৩

নানিয়ারচরে বিএনপির ইফতার

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটির নানিয়ারচরে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বিকালে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের নানিয়ারচর উপজেলা কমিটির সহায়তায় ও বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বগাছড়ি ১নং ওয়ার্ড সভাপতি মো. মফিজ মিয়ার সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফারুখ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, মহিলা দল সম্পাদক আনোয়ারা বেগম আনু, যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আলী, ছাত্রদল আহ্ববায়ক হাসান মল্লিকসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রাঙামাটি জেলা বিএনপি সভাপতি শাহ আলম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।