নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৮ পিএম, ২০২২-০৪-২০
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মুন্সি আব্দুর রউফ এর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পিসিসিপি নেতৃবৃন্দ।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব আজম, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম তাজ, রাঙামাটি সরকারি কলেজ শাখার নেতা মো. মাঈনুদ্দীন, মো. রাজু, শহীদুল এবং রাজ্জাকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রাম নিয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে নিজের জীবন বিলিয়ে দিতে পিছপা হবেন না বলে শপথ নেন।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ২০ এপ্রিল তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়রচর উপজেলার বুড়িঘাটে সমাহিত করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited