নিজস্ব প্রতিবেদক | ০৩:১৩ এএম, ২০২২-০৪-১৯
কাপ্তাইয়ের জেটিঘাট বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকান থেকে পাওয়া মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
আজ ১৮এপ্রিল, সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন। এসময় কাপ্তাই জেটিঘাট চিটাগং স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শত টাকাসহ সর্বমোট ৩ টি মামলায় ১৩ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited