নিজস্ব প্রতিবেদক | ১২:২৩ পিএম, ২০২২-০৪-১৭
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির ৭ শতাধিক দুস্থ, গরিব অসহায়দের মাঝে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, হাজী আব্দুল ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ঠিকাদার ছলিম উল্লাহ সেলিমের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মহিলা কলেজ রোডে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
হাজী আব্দুল ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ছলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম।
অন্যান্যের মধ্যে সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, যুগ্ম-সম্পাদক আলীম উল্লাহ, কামাল পাশা, কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেকটি পরিবারকে (ছোলা-১কেজি, আলু- ১কেজি, পেয়াজ- ১কেজি, চিনি- ১কেজি, সেমাই- ৫০০গ্রাম, খেসারী- ৫০০ গ্রাম, মুড়ি- ৫০০গ্রাম) বিতরণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited