বিলাইছড়িতে ইউনিয়ন এমএসপি'র সংযোগ কর্মশালা


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৪:৪৯ পিএম, ২০২২-০৪-০৫

বিলাইছড়িতে ইউনিয়ন এমএসপি'র সংযোগ কর্মশালা

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে উপজেলা পরিষদ এর সাথে ইউনিয়ন এমএসপি'র নিয়ে (মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম ) সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সহযোগী সংস্থা - জুম ফাউন্ডেশন- এর আয়োজনে, সহযোগিতায় লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন ( লীন) প্রকল্পের আওতায় এ কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ডা. রশ্মি চাকমা এবং ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় মূল উদ্দেশ্যে হলো- পুষ্টিহীনতার প্রধান প্রধান কারণগুলো চিহ্নিত করা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সঙ্গে ইউনিয়ন পরিষদ কমিটির সঙ্গে সমন্বয় রেখে উপজেলার বিশেষ করে গ্রামাঞ্চলে খাদ্য ও পুষ্টি মান ধরে রাখার জন্য বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং এতে উপজেলার পুষ্টি সমন্বয় কমিটি( ইউএনসিসি) সকল সদস্য ও জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুভ্রপ্রদীপ খীসাসহ সহযোগী সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।