বিলাইছড়ি প্রতিনিধি | ০৭:৪৭ পিএম, ২০২২-০৩-২২
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ির উপজেলা নিউট্রিশন কো- অডিনেশন কমিটি (ইউএনসিসি) সদস্য ও বিলাইছড়ি উপজেলার ইউএনসিসি সদস্যদের বিলাইছড়িতে পারস্পরিক শিখন সফর ও সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (২২মার্চ) উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি), বাস্তবায়নে- লীন প্রকল্প জুরাছড়ি, জুম ফাউন্ডেশনের আয়োজনে সকালে বিলাইছড়ি উপজেলায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুফল ভোগীদের সঙ্গে কথা বলেন জুরাছড়ি'র ইউএনসিসি সদস্যরা।
পরে উপজেলা কনফারেন্সে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ও মোঃ মিজানুর রহমান।
শিখন সফর ও সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত জুরাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা, শিক্ষা অফিসার কৌশিক চাকমা,মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা, জুরাছড়ি সদর ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা ও সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমা।
অন্যদিকে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার সুভ্রপ্রদীপ খীসা উপজেলা সমন্বয়কারী, লীন প্রকল্প,জুম ফাউন্ডেশন এবং বিলাইছড়ি উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধি। লিডারশীপ টু এনশিউর এ্যাডিকুয়েট নিউট্রিশন(লীন) এর মূলত একটি প্রকল্প। এতে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ছাড়াও দুই উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি নিয়ে ইউএনসিসি'র বিশদ আলোচনা ও মত বিনিময় হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited