বিলাইছড়িতে বিশ্ব পানি দিবস পালিত


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১২:৫৬ পিএম, ২০২২-০৩-২২

বিলাইছড়িতে বিশ্ব পানি দিবস পালিত

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে (২২ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়াও অন্যান্যদের মধ্যে  ছিলেন ,ইউএনডিপি'র উপজেলা ফ্যাসিলিটিটেটর জয় খীসা এবং উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।