নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২১-১২-০৫
রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে দুস্থ ও অস্বচ্ছল ৮০টি পরিবারের মাঝে গবাদিপশু ও গৃহ নির্মানের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
আজ রবিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে এসব অস্বচ্ছল পরিবারের হাতে গবাদিপশু ও ঢেউটিন এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিতরণকালে দীপংকর তালুকদার বলেন, সরকার প্রদত্ত সকল ধরনের সহায়তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। সরকার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন ও তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নানামুখী প্রদক্ষপ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের অংশ হিসাবে মন্ত্রনালয় প্রতিটি অসহায় ও দরিদ্র অস্বচ্ছল পরিবার গুলোর গবাদিপশু ও বাসস্থান নির্মাণের জন্য ঢেউটিন এবং নির্মাণ ব্যয় বিতরণ করার উদ্যোগ বাস্তবায়ন করছে। যেসব সাহায্য আপনাদেরকে করা হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে আগামী পর্বে অন্য অসহায় দুঃস্থরা সাহায্য পাওয়ার জন্য সুযোগ পাবে। তাই তিনি সরকারের এই উদ্যোগ গুলো সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য জতীন তঞ্চগ্যা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুখময় চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিনিয়ম চাকমা, জীপতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তরুণ কান্তি তঞ্চগ্যাসহ সুবিধাভোগী ও স্থানীয় মান্যগণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited