প্রেস বিজ্ঞপ্তি | ১২:১৬ এএম, ২০২০-১০-০৯
রাঙামাটিতে ৩য় বারের মত স্থাপিত হলো ‘মানবতার ঘর’। অসহায় মানুষদের সহযোগিতার জন্য রাঙামাটিতে ৩য় বারের মত স্থাপিত হলো- The House oF Humanity এর ভিন্নধর্মী উদ্যোগ "মানবতার ঘর"।
মানবতার ঘরের উদ্দেশ্য হলো আপনাদের যা অপ্রয়োজনীয় তা দিয়ে যাবেন এবং যা প্রয়োজন তা নিয়ে যাবেন। "মানবতার ঘরে দেয়ার সময় দিতে গর্ববোধ করবেন না এবং নিতে লজ্জাবোধ করবেন না"- এই স্লোগানকে চালিকাশক্তির মূলমন্ত্র করে এগিয়ে চলার তৃতীয় সূচনা রাঙামাটি পার্বত্য জেলার ৪নং ওয়ার্ডের পাবলিক কলেজের সামনে স্থাপনের মাধ্যমে।
‘মানবতার ঘর’ উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু,বিশিষ্ট সমাজ সেবক মেহেদী আল মাহবুব, পাবলিক কলেজের লেকচারার আদনান সুজা এবং এলাকার সমাজ সেবক ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান,মীর মো শাকিল ও মানবতার ঘর- The House Of Humanity এর এডমিন প্যানেল।
এসময় আয়োজক তরুণরা বলেন, তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং রাঙামাটির প্রত্যেকটি ওয়ার্ডে ও বাংলাদেশের সকল স্থানে একটি করে মানবতার ঘর তৈরীর স্বপ্ন দেখেন মানবতার ঘর The House Of Humanity এই তরুণ স্বেচ্ছাসেবীরা। তারা আরো বলেন, যারা নানা ভাবে মানবতার ঘর বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ।
রাঙামাটি সদরস্থ তবলছড়ি এলাকার মানবতার ঘর তৈরি করতে সব রকম সহযোগিতা করেছেন ৪নং ওয়ার্ড় এর কিছু স্বেচ্ছাসেবী তরুণ-অনিক শাহরিয়ার, মোঃ সোহেল উদ্দিন, মোঃ মেহেরাজ উদ্দীন (শান্ত), মোস্তাফিজুর রহমান (রাব্বি),মোঃ আরিফ, মোঃ রাশেদ এবং আরো অনেকে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited