নতুন ভবনে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড


মাসুদ পারভেজ নির্জন    |    ০৭:১২ পিএম, ২০২০-০৮-৩১

নতুন ভবনে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড

রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নতুন ভবন উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১১ টায় কাঠালতলীস্থ করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি এর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময়  প্যানেল মেয়র জামাল উদ্দিন, করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি মমতাজ উদ্দিন,সহ সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস,যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন,কোষাধ্যক্ষ হারুনুর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন,সোলাইমান,টিপু,ইলিয়াছ সহ সকল মিলের মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।