নানিয়ারচর বাজারের পাবলিক টয়লেটের বেহাল অবস্থা


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:৩৪ পিএম, ২০২০-১০-০৫

নানিয়ারচর বাজারের পাবলিক টয়লেটের বেহাল অবস্থা

নানিয়ারচর উপজেলার সদর বাজার লঞ্চঘাট এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্বে কেউ না থাকায় অপরিচ্ছন্ন পরিবেশে রয়েছে এই পাবলিক টয়লেটটি,ও হয়ে পড়েছে ব্যবহার অযোগ্য। সংস্করণ বা নতুন একটি টয়লেট এর ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছে বাজারে স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ী,ঘুরতে আসা পর্যটক,সরকারি বেসরকারি চাকরি জীবি সহ জনসাধারণের পড়তে হচ্ছে টয়লেট সংকটের বিপাকে। উক্ত টয়লেটটি নানিয়ারচর বাজারের লঞ্চ ঘাটের পার্শ্বে ও রাস্তার সমান হওয়ায় প্রতিবছর বর্ষাকালে কাপ্তাই হৃদের পানি বাড়লে হাঁটু সমান পানি হয়ে শৌচাগারের উপরের পানি ওঠে যায় ফলে পানির সাথে ময়লা-আবর্জনা সহো রাস্তায় ভাসতে থাকে মল ও বজ্য পদার্থ,এতে সৃষ্টি হয় অস্বাস্থ্যকর পরিবেশ। জানা যায় শুধু ব্যাবসায়ীদের মধ্যে প্রতিনিয়ত প্রায় ২২-২৫ জন এই টয়লেটি ঠেকায় পরে ব্যাবহার করেন।

নানিয়ারচর সদর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ বলেন -উপজেলা পরিষদের প্রতি আমাদের আবেদন থাকবে,যত তারাতারি পারা যারা যায় আমাদের লঞ্চ ঘাট এলাকার পাবলিক টয়লেট টি সংস্কার বা নতুন ব্যবস্থাপনা করা হোক যাতে জনসাধারণের সুবিধা হয়।