নানিয়ারচরে নবাগত ও বিদায়ী জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠিত


মেহেরাজ হোসেন সুজন    |    ০৮:১৬ পিএম, ২০২০-১০-০৪

নানিয়ারচরে নবাগত ও বিদায়ী জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠিত

নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে ৪ অক্টোবর রবিবার সকাল ১০ ঘটিকায় সর্বাধিক স্বাস্থ্য বিধি মেনে নানিয়ারচর জোন কতৃক আয়োজিত এক মতবিনিময় সভায় নানিয়ারচরে নবাগত ও বিদায়ী জোন কমান্ডারের সংবর্ধনা আয়োজন করা হয়, উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,নানিয়ারচর নব আগত নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল এ.কে.এম সালাহ উদ্দীন আজাদ, জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ কাইয়ুম হোসেন।

নানিয়ারচর সেনা জোন মেজর রুহুল আমিন,নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, রা্ঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ,ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক,শিক্ষিকা মন্ডলী,স্থানীয় ইউপি সদস্যবৃন্দ,জাতীয় রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ সহো প্রমুখ।

মত বিনিময় সভায় সকলের সাথে নব আগত জোন কমান্ডার এর পরিচিতি পর্ব ও নানিয়ারচর এর সার্বিক পরিস্থিতি, ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা। পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য সেনা জোনের যে সকল কার্যক্রম আছে তা চালু থাকবে ও সবার সহযোগিতা নিয়ে আমরা আগাবো বলে জানিয়েছেন নানিয়ারচর সেনা জোনের নব আগত জোন কমান্ডার লে.কর্ণেল এ.কে.এম সালাহ উদ্দীন আজাদ।