নানিয়ারচরে বিডি ক্লিনের যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১০ পিএম, ২০২০-০৮-২৯

নানিয়ারচরে বিডি ক্লিনের যাত্রা শুরু

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"এই স্লোগান নিয়ে নানিয়ারচরে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নানিয়ারচর ইউনিটের উদ্ভোধনী অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা বিশ্রামাগারে (২৭আগস্ট)
বৃহঃস্পতিবার সকাল ১১ টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিডি ক্লিন রাঙ্গামাটি জেলার সমন্বয়ক মাসুদ রানা হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, স্কুল শিক্ষক নির্মল দে ও মর্জিনা বেগমসহ সংগঠনটির জেলা ইউনিটের সহ সমন্বয়ক তুসু কর্মকার, জেলা উপ আইটি সমন্বয়ক উজ্জল মল্লিক, জেলা লজিস্টিক সমন্বয়ক সান্ত্বনা দাশ, নানিয়ারচর উপজেলা নব গঠিত ইউনিটির সদস্য মোঃ হাসান, মোঃ ঈমন ইসলাম, মোঃ জহির হাওলাদার, মোঃ হাফিজুল ইসলাম, জুয়েল চাকমা, ইয়াসমিন আক্তার, জান্নাতুল আক্তার, বোরহান ইসলাম, হৃদয় কর্মকার, মোঃজহিরুল ইসলাম প্রমুখ। 

প্রধান অতিথি শিউলি রহমান (তিন্নি) বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অংশ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদা সাথে আছি ও যারা নিরলসভাবে বিডি ক্লিন সংগঠনে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। 

বিশেষ অতিথি নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে গেলে চাই পরিচ্ছন্ন মন, আর পরিচ্ছন্ন মন নিয়েই সেচ্ছাসেবা করা গেলে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়তে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার শপথ বাক্য পাঠ ও অতিথিদের বিডি ক্লিন এর নির্ধারিত ব্যাচ পরিধান এর মাধ্যমে নানিয়াচর বিডি ক্লিন ইউনিটের উদ্বোধন করা হয়। অতিথিদের বক্তব্য শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। পরিশেষে অতিথিবৃন্দ নব গঠিত বিডি ক্লিন নানিয়ারচর ইউনিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।