শহিদুল ইসলাম হৃদয় | ০২:০৭ পিএম, ২০২০-০৯-২৬
তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯ টায় সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে তার অংশ হিসেবে গত বুধবার দিবাগত রাতে খাগড়াছড়িতে আবার গণধর্ষণের ঘটনা ঘটেছে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান এর নেতৃত্বে মানব্বন্ধনে উইমেন রিসোর্স নেটওয়ার্ক রাংগামাটি জেলা শাখার সমন্বয়ক এড. সুস্মিতা দেওয়ান, বাংলাদেশ তঞ্চংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চংগ্যা, উন্মেষ রাঙামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভাপতি রাম্রাচাই মারমা, পার্বত্য মহিলা এক্টিভিটিস ফোরাম এর সদস্য নুকু চাকমা সহ সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited