রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন ও করোনা সচেতনতায় ভিবিডি'র Enhance Our City's Beauty প্রজেক্ট


ইকবাল হোসেন    |    ০৮:৫৯ পিএম, ২০২০-০৯-২৫

রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন ও করোনা সচেতনতায় ভিবিডি'র Enhance Our City's Beauty প্রজেক্ট

শহরকে পরিচ্ছন্ন ও কোভিড-১৯ পরিস্থিতিতে টুরিস্টদের সচেতনতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি (ভলান্টিয়ার ফর বাংলাদেশ) রাঙ্গামাটি জেলা এর আয়োজনে শহরের পলওয়েল ন্যাচার পার্কের সামনে সংগঠনটি অর্ধশত ভলান্টিয়ার  নিয়ে "Enhance Our City's Beauty" নামক প্রজেক্ট পরিচালনা করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পার্কে আগত পর্যটক এবং স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে পরিবেশ রক্ষা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পোস্টার নিয়ে পার্কের প্রবেশমুখে অবস্থান করে। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে চলমান করোনা পরিস্থিতিতে জনসচেতনতার লক্ষ্যে পর্যটক ও পথচারীদের মাঝে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। 

এসময় প্রজেক্ট "Enhance Our City's Beauty" এর সুহার্তো চাকমা ও কো-লিডার-মেহেরাজ উদ্দীন (শান্ত) এবং রিঝুম দেওয়ান জানান, আমরা সকলে মিলে এ ধরণের কর্মসূচী শুধুমাত্র জনসাধারণের জন্য করেছি। যাতে আমরা সকলেই সুস্থ ভাবে জীবন যাপন করতে পারি। করোনাকালে সবার সতর্ক থাকা দরকার, বর্তমান সময়ে করোনা বিধিনিষেধ অনেকেই মানছেন না। করোনাকালে সবার প্রয়োজন সচেতন হওয়া। ভাইরাসের প্রাদুর্ভাব এখনো দেশ থেকে পুরোপুরিভাবে বিলীন হয়নি, ফলে আমাদের যত সম্ভব করোনা ভাইরাসের দিক-নির্দেশনা ও ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকল প্রকারের নির্দেশনা গুলো বর্তমানেও মেনে চলা উচিৎ। যতদিন পর্যন্ত আমাদের দেশ করোনা মুক্ত না হয় ততদিন পর্যন্ত “নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন”।

পরিশেষে ভিবিডি দিনাজপুর জেলার নিশাত, রাফিদ ও দীপ্ত-র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করাসহ "Enhance Our City's Beauty" নামক প্রজেক্টটি তাদেরকে উৎসর্গ করা হয়।