রাঙামাটিতে করোনা সচেতনতা বৃদ্ধিতে মাঠে ভলান্টিয়ার ফর বাংলাদেশ


শহিদুল ইসলাম হৃদয়    |    ১২:৫২ এএম, ২০২০-০৯-২৫

রাঙামাটিতে করোনা সচেতনতা বৃদ্ধিতে মাঠে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

চীনের উহান শহর থেকে জন্ম নেয়া করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বর্তমান সময়ে অবগত আছে সারা বিশ্বের মানুষ। অন্যান্য দেশের মতই এই ভাইরাসের তান্ডব দেখা মিলেছে বাংলাদেশেও হারাতে হয়েছে কিছু তাজা প্রাণ। দেশের লাখো-কোটি মানুষকে ভাইরাসের মরণ ছোবল থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরপরই সারা দেশে অঘোষিত লকডাউনের ঘোষণা দেন এবং সকলকে ঘরে থাকার নির্দেশ দিয়ে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন যা ইতিমধ্যেই সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির সকল শ্রেণী-পেশার মানুষের চোখে দৃশ্যমাণ।

এদিকে জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক এবং সচেতনতা প্রথমে লক্ষ্য করা গেলেও বর্তমানে কোনো প্রকারের সতর্কতা কারো মাঝে নেই বলা চলে। সকল প্রকারের যান চলাচল স্বাভাবিক হলেও অনেকের মুখে মাস্ক পরিধান এবং স্যানিটাইজার ব্যবহার বা হাত ধোয়ার বিষয় কিংবা করোনা ভাইরাসের কোনো প্রকারের নির্দেশনা না মেনেই গণপরিবহন গুলো চলাচল করছে তারসাথে জনসাধারণের মাঝেও কোনো সচেতনতার চিহ্ন দেখা মিলছেনা। এমন বিষয়গুলোকে সামনে রেখে এবং ভাইরাসের প্রভাব এখনো দেশ থেকে নির্মূল না হওয়ার বিষয়টি মানুষকে জানান দিতে করোনা ভাইরাসের সচেতনামূলক কর্মসূচী পালন করেন রাঙামাটি জেলার সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলার ভিবিডি(ভলেন্টিয়ারস অফ বাংলাদেশ) সেচ্ছাসেবকদের আয়োজনে শহরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, রিজার্ভ বাজার নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর পুরাতন বাস স্টেশন, ফিসারিবাঁধের স্পিড বোট ঘাটের সকল বাস, ট্রাক, সিএনজি, লঞ্চ, স্পিড বোট চালক-যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ সহ করোনা ভাইরাসের সচেতনমূলক স্টিকার লাগান সংগঠনটির কর্মীরা।

এসময় প্রজেক্ট লিডার আসিফ সালেহ বিন কামাল জানান, আমরা সকলে মিলে এ ধরণের কর্মসূচী করেছি শুধুমাত্র জনসাধারণের জন্য। যাতে আমরা সকলেই যেন সুস্থ্য ভাবে জীবন যাপন করতে পারি।করোনাকালে সবার সতর্ক থাকা দরকার,বর্তমান সময়ে করোনা বিধিনিষেধ অনেকেই মানছেন না, তাছাড়াও পরিবহনে বর্তমানে সামাজিক দুরত্ব না থাকায় করোনা ঝুঁকি অনেক বেশি ,পরিবহন শ্রমিক ও যাএীদের সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ।করোনাকালে সবার প্রয়োজন সচেতন হওয়া ভাইরাসের প্রাদুর্ভাব এখনো দেশ থেকে পুরোপুরিভাবে বিলীন হয়নি ফলে আমাদের যত সম্ভব করোনা ভাইরাসের দিক-নির্দেশনা ও ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকল প্রকারের নির্দেশনা গুলো বর্তমানেও মেনে চলা উচিৎ, যতদিন পর্যন্ত আমাদের দেশ করোনা মুক্ত হয়। “নিজে সুস্থ থাকুন নিজের পরিবারকে সুস্থ রাখুন”।