জায়গা নিয়ে সংঘর্ষের সমাধান করলেন লংগদু থানার অফিসার ইনচার্জ


মাসুদ পারভেজ নির্জন    |    ০৯:৩৬ পিএম, ২০২০-০৮-২৯

জায়গা নিয়ে সংঘর্ষের সমাধান করলেন লংগদু থানার অফিসার ইনচার্জ

লংগদু উপজেলার ৩ নং লংগদু মৌজার জলে ডুবা জমি টিলায় খোপ মারাকে কেন্দ্র করে দুপক্ষের সাংঘর্ষিক বিরোধকে বৈঠকের মাধ্যমে শান্তি শৃঙ্খলা রক্ষায় সুষ্ঠু সমাধান করেছে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর। মঙ্গলবার সকালে লংগদু থানায় স্থানীয়  গন্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং উভয়পক্ষের লোকজন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাদী বৃদ্ধা মুজিবর রহমান মুন্সি ও বিবাদী হারুন রশিদের কাগজ পর্যালোচনা করে দেখা যায়,৩ নং লংগদু মৌজার হোল্ডিং নং ১৮৬ (ক) জমি তিন একর এর অন্দর অনুমান ০.১০(দশ শতক) জলে ডুবাটিলাতে বিবাদী হারুনুর রশিদ মাছ ধরার জন্য  বাৎসরিক ১০০০ টাকায় লিখিত ভাবে ভাড়া নেই।পরবর্তীতে হারুনুর রশিদ বিরোধ করলে মুজিবর রহমান মুন্সি ২০০৫ সালে যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করে।পরক্ষনে ২০১১ সালে বিজ্ঞ আদালতে বিবাদী হারুনুর রশিদকে বেআইনী অনুপ্রবেশ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।রায়ের পরবর্তীতে বিবাদী হারুনুর রশিদ আপিল করলে রায় বাদী মুজিবর রহমান মুন্সির অনুকূলে যায়।এরপরও আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জলে ডুবা জমিতে মাছ ধরে হারুন।বৈঠকে বিবাদী হারুন স্থায়ী নিষেধাজ্ঞা খারিজের কাগজ পত্র ও কোন প্রকার দলিল দেখাতে না পারায় মুজিবর রহমানের টিলাতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর বিবাদী হারুনকে উদ্দেশ্য করে বলেন,আদালত থেকে কোন প্রকার রায় আনা ব্যতীত বাদী মুজিবর রহমান মুন্সির টিলায় যেন কোন প্রকার মাছ ধরা বা অবস্থান না করার কড়া নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর,লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ,থানা উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম,গন্যমান্য ব্যাক্তি সাইফুল ইসলাম সহ বাদী ও বিবাদী পক্ষের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।