উন্নত জাতের মাল্টা ও কমলার চারা পেলো বাঘাইছড়ির কৃষকেরা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:২৭ পিএম, ২০২০-০৯-২৪

উন্নত জাতের মাল্টা ও কমলার চারা পেলো বাঘাইছড়ির কৃষকেরা

বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর উপস্থিতিতে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন বাঙ্গালী ও পাহাড়ি কৃষকের মাঝে ২৪৯০টি মাল্টা চারা, কমলা চারা ১৫০টি ও চারা রোপন ও পরিচর্যা সহায়ক সার ও উপকরন বিতরন করা হয়।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এসব চারা বিতরন করা হয়। এসময় বাঘাইছড়ি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও কৃষক সহ আনুমানিক ৮০ থেকে ৯০ জন উপস্থিত ছিলেন।