নূর হোসেন মামুন | ১০:১২ পিএম, ২০২০-০৯-১৯
কাপ্তাইয়ের রাইখালীতে পৃথক দূর্ঘটনায় গোসল করতে নেমে পানিতে ডুবে একদিনেই ৩কিশোর-কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার (১৯ই সেপ্টেম্বর) রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা। নিহতেরা হলেন, চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাইখালী ইউনিয়নের দূর্গম পূর্বকোদালা খালে শনিবার (১৯ই সেপ্টেম্বর) দুপুর ২ টায় গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়, রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)। পরে স্থানীয় ডুবুরীর মাধ্যমে ৪ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে খন্তকাটা এলাকায় নিহত হওয়া শিশু দুজনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, শিশুদের প্রতি আমাদের আরও বেশি যত্নবান হতে হবে। শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে প্রতিমুহুর্তেই তাহলে এমন দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited