মাসুদ পারভেজ নির্জন | ০৭:৪৩ পিএম, ২০২০-০৯-১৮
লংগদুতে ইসলামী যুব আন্দোলনের উপজেলা ও ওয়ার্ড তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আলতাফ মার্কেটে ইসলামী যুব আন্দোলনের রাঙামাটির জেলার আওতাধীন লংগদু উপজেলা শাখার উদ্যোগে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
ইসলামি যুব আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আলী হোসেনের সভাপতিত্বে তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জনাব মোঃ আলি হোসেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা দায়িত্বশীল প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবু তাহেরসহ ইসলামী যুব আন্দোলনের লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি জনাব মোঃ ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের সকলকে নিজ নিজ ইমান আমল ঠিক রেখে ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আল্লাহ প্রদত্ত সঠিক পথ অনুসরণ করে আমরা একদল আদর্শ বান, সৎ ও আল্লাহ ভীরু যুব সমাজ তৈরি করতে পারি, তবেই বাংলাদেশের ইসলাম বিরোধী সকল অপশক্তিকে চিরতরে বিদায় করতে পারবো।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited