মাসুদ পারভেজ নির্জন | ১০:৫০ পিএম, ২০২০-০৯-১৬
রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত এর বদলীজনিত বিদায় অনুষ্ঠান ও নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি সড়ক সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের আয়োজনে রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সড়ক ও জনপদের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী আহম্মেদ খান বলেন, বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব উৎপল সামন্ত রাঙামাটি সার্কেলের সড়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যার ফলশ্রুতিতে মাননীয় জেলা প্রশাসক মহোদয় মাসিক আইন-শৃঙখলা সভায় রাঙামাটি সড়ক বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন সভাপতির বক্তব্যে বলেন, রাঙামাটিতে সড়ক ও জনপদ বিভাগের কার্যক্রমে বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অবদান সকলেই স্মরণ রাখবে। তিনি তাঁর কাজের প্রতি আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি সহনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে রাঙামাটি সড়ক বিভাগে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত তত্ত্বাবধায়কের হাতে রাঙামাটি সার্কেলের পক্ষ থেকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সওজ খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদ ফয়সাল,সওজ রাঙামাটি কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী আহম্মেদ খান সহ রাঙামাটি সার্কেলের অন্তর্গত তিন পার্বত্য জেলার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
বরন ও বিদায় অনুষ্ঠান শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবন সংস্কার এবং প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্ধোধন করেন সওজের রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক উৎপাল সামন্ত।
উদ্ধোধন শেষে অতিথিরা বাসভবন প্রাঙ্গন পরিদর্শন করেন এবং গাছ রোপন করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited