কাপ্তাই প্রতিনিধি | ০৭:৪৫ পিএম, ২০২০-০৯-১৬
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দলীয় ভিত্তিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে। প্রতিযোগিতায় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং কেপিএম উচ্চ বিদ্যালয় রানারআপ হবার গৌরব অর্জন করে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, বিজ্ঞানমনস্ক জাতি হিসাবে গড়ে তোলার জন্য এমন প্রতিযোগিতার বিকল্প নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পৃথিবীর বুকে বিজ্ঞানে অনেক অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ, যার প্রকৃষ্ট উদাহরন বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited