কাপ্তাই প্রতিনিধি | ০৯:২৮ পিএম, ২০২০-০৯-১০
কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ১৩ হাজার মানুষের রোগমুক্তির ‘কাপ্তাই ১০ শয্যার হাসপাতাল’টি এখন নিজেই অসুস্থ্য। দীর্ঘ দিন যাবৎ সংস্কার না হওয়ায় হাসপাতালটির বর্তমান অবস্থা এমন জরাজীর্ণ, রোগীর আগেই প্রয়োজন হাসপাতালের চিকিৎসা। কাপ্তাই ছাড়াও পাশ্ববর্তী উপজেলার রোগীরা হাসপাতালটিতে এসে ফিরতে হচ্ছে চিকিৎসা ছাড়াই।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রতিটি সেবার কক্ষ, ডাক্তার, রোগী, কর্মচারীর থাকার আবাসস্থলেরই বর্তমানে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটি কক্ষের উপরের টিন নষ্ট হওয়ায় সামান্য বৃষ্টিতে ছিদ্র বেয়ে হাসপাতালজুড়ে সয়লাব হয় পানিতে। থাকেনা রোগীর সেবা নেওয়ার সামান্যতম পরিবেশ। পাশাপাশি ডাক্তারের সেবা দিতেও পোহাতে হয় দূর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, রাঙামাটি স্বাস্থ্য বিভাগ ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হয়। অথচ দীর্ঘ বিশ বছর যাবৎ হাসপাতালটি কেবল নামে আছে, কাজে নেই। কাপ্তাই ইউনিয়নের ১৩ হাজার জনসাধারণ হাসপাতালটির উপর নির্ভর করলেও ফলাফল যেন শূণ্যের কোঠায়। হাসপাতালটিতে অবকাঠামোর পাশাপাশি রয়েছে ডাক্তার, নার্স, কর্মচারীর ব্যাপক সংকট। হাসপাতালে চিকিৎসা দিতে স্থীয়ভাবে একজন ডাক্তারদের অবস্থান করার নিয়ম থাকলেও কে মানে কার আইন?
অভিযোগ রয়েছে, সপ্তাহে একজন ডাক্তার ২/৩ বার কয়েক ঘণ্টার জন্য অবস্থান করে আবার চলে যায়। ইউনিয়নের কোন রোগী হঠাৎ মারা গেলেও মৃত সনদ দেওয়ার মত পাওয়া যায়না একজন ডাক্তার। উপায়হীন হয়ে তাই রোগীর ছুটতে হয় স্থানীয় ফার্মেসীর পল্লী চিকিৎকের দ্বারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, যারা ইতোপূর্বে টেন্ডার নিয়ে হাসপাতালের তালিজোড়া দিয়ে কাজ করেছেন। কাজের মান ছিল অত্যন্ত নিম্ন মানের। ফলে সামান্য বৃষ্টিতে ছিদ্র হওয়া টিন বেয়ে পানি পরে সয়লাব হয় হাসপাতাল আঙ্গিনা।
চিকিৎসা সেবা নিতে আসা রাহেলা বেগম, ইমতিয়াজ খাতুন, মো. ফরিদ উদ্দিন, নাহিদুল ইসলাম আমাদের কাপ্তাই সংবাদদাতা নূর হোসেন মামুনকে জানান, মরিচা ধরে ছাদের টিন নষ্ট হয়েছে। সংস্কার না করায় প্রভাব পড়েছে চালের বাটামেও (গাছের বাকল দিয়ে তৈরী প্রতিরোধক)। হাল্কা বৃষ্টি হলেই থাকেনা হাসপাতালে দাঁড়ানোর মতো কোন অবস্থা। তাই জরুরীভাবে প্রয়োজন হাসপাতালটি মেরামত করা।
হাসপাতালের জরাজীর্ণ অবস্থা নিয়ে একাধীকবার সংস্কার করার কথা উর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও দীর্ঘ দিন যাবৎ সংস্কারে নেওয়া হচ্ছেনা উদ্যোগ উল্লেখ করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংস্কার নিয়ে উপরস্থ দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছি। আশা করি শীঘ্রই একটা ফলাফল পাওয়া যাবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited