নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নানিয়ারচর প্রতিনিধি    |    ১২:৫৮ এএম, ২০২০-০৯-০৯

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নানিয়ারচর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর জোন ওয়ারেন্ট অফিসার সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর মেডিকেল অফিসার নুয়েন খীসা, অফিসার্স ইনচার্জ নানিয়ারচর থানা মোঃ সাব্বির রহমান, বিভিন্ন অফিসের কর্মকর্তা, ইউপি সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন এর হেডম্যান কারবারী বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাদক, ইভটিজিং, গ্রাম আদালত, জংগীবাদ,ও সর্বস্তরে স্বাস্থবিধি মেনে চলা, দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা পোষন করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবী সহ আলোচনায় নানিয়ারচর উপজেলায় গেল মাসের তুলনায় নানিয়ারচর উপজেলার সার্বিক পরিস্থিতি ও কোভিড-১৯ রোধে সচেতনতা বৃদ্ধি পরিচালনায় সেনা জোন সহ যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রশংসা করেন।