নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৩ পিএম, ২০২০-১০-১৬
রাঙামাটি শহরে আবাসিক হোটেলে নিয়ে ব্ল্যাকমেইল করে ডিভোর্সী নারীকে ধর্ষণের অভিযোগে ক্ষমতাসীন দলের এক নেতাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার বিকেলে শহরের রাজবাড়িস্থ হোটেল দিগনিটি থেকে ভূক্তভোগী নারীসহ বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীরকে আটক করা হয়। আলমগীর বরকল উপজেলা আওয়ামীলীগের নেতা বলে জানা গেছে।
এসময় ভিকটিম নারী অভিযোগ করে বলেন, দীর্ঘ ছয় বছর ধরে আলমগীর মেম্বার তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে বিয়ের প্রলোভনে আমার সাথে শারিরিক সম্পর্ক গড়ে। কিন্তু সে আমাকে বিয়ে করে না। পরবর্তীতে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে আজ আবার আমাকে ফোন করে হোটেলে দেখা করতে বলে এবং ব্যবসা করার জন্য এক লাখ টাকা দাবি করে। অন্যথায় আমার সাথে তোলা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে আমাকে হুমকিও দেয় আলমগীর মেম্বার। আমার অজান্তেই সেই সম্পর্কের ভিডিও ছবি তুলেছে সেটি আমি জানিনা এবং তার হুমকিতে লোকলজ্জার ভয়ে আমি তার সাথে হোটেলে দেখা করতে আসি। এখানে সে আমাকে ইচ্ছার বিরুদ্ধে শারিরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিষয়টি আমি ফোনে আমার পরিচিত কয়েকজনকে জানালে তারা পুলিশসহ এসে হাতেনাতে আলমগীর মেম্বারকে আটক করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে এবং ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে উক্ত নারী অভিযোগ করে জানিয়েছেন, বিগত ছয়টা বছর ধরে ভূষণছড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর তাকে বিভিন্ন ভাবে যৌন জ্বালাতন করে আসতেছে। তার কারনে ইতিমধ্যেই তার সংসারও ভেঙ্গে গেছে। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আলমগীর মেম্বার বিভিন্ন সময় উক্ত ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলো।
কান্নায় ভেঙে পড়ে করে ভিকটিম বলেন, আমার জীবনটা শেষ করে দিয়েছে আলমগীর মেম্বার। তার কারনে আমি এলাকায় যেতে পারিনা। রাঙামাটি শহরে থেকেও তার কাছ থেকে নিস্তার পাচ্ছিনা। সে আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে জোর করে শারিরিক সম্পর্ক করে আসছে। এসময় অভিযুক্ত আলমগীর মেম্বারের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন ভূক্তভোগী ঐ নারী।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশের কার্যক্রমে বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited