মেহেদী হাসান | ০১:১৭ এএম, ২০২৬-১১-১২
রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং লংগদু জোনের উদ্যোগে হেরিংবোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত এ সড়ক নির্মিত হলে কয়েকটি এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন লংগদু জোনের জোন কমান্ডার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে লংগদু জোন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেনাবাহিনী মনে করে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক। ভবিষ্যতেও লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গারà§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন, ভুল নম্বরে পাঠানো বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আলোচিত গঙ্গারাম বাজারে বস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited